1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

জাতির পিতা সমাধিতে ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৮৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

শোকাবহ আগস্টের ২০ তম দিনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা জানান। পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সহ দেশের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমুল হক সরকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের মধ্যে মুজিবুর রহমান চৌধুরী, জহুরুল ইসলাম, মো. আইনুল হক, শামসুল আলম সেতু, নির্মল বর্মন, সালমা সুলতানা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতারা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত নেপথ্য কুশলীবদের বিচারে তদন্ত কমিশন গঠনের দাবি জানান নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি নজমুল হক সরকার বলেন, নর্থ বেঙ্গলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার সাংবাদিকদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় শোক দিবসের অতল শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে সর্বদা সচেষ্ট থাকবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই অঙ্গীকার করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho