1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা আ. লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৩৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ এবং ওইদিনে নিহত সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১আগস্ট) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউসুফ আলী, এড. চৌধুরী খসরুল আলম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, আইন বিষয়ক সম্পাদক এড. এম. জুলকদর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ সেচ্ছাসেবকলীগের আয়োজনে পৌর শহীদ মিনার থেকে মোমবাতি জ্বালিয়ে পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাবলিক হল মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho