1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

বঙ্গবন্ধুর সমাধিতে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের সভাপতি ও সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ মো. গিয়াস উদ্দিন, জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ গোপালগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক এড. ফয়সল সিদ্দিকী, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর, ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব খানম, প্রধান শিক্ষক প্রদীপ কুমার শিকদার, বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক -শিক্ষার্থী সহ জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা ও দরুদ পর শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর আগে বেলা ১১টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি অডিটরিয়ামে মহামান্য সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং মাননীয় বিচারপতি কে এম কামরুল কাদের কর্তৃক গত ১০/০৩/২০২০ ইং তারিখে ঘোষিত জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার ও জয় বাংলা শেখ রাসেল মেধাবৃত্তি এবং গোপালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান। উক্ত সেমিনারের উদ্বোধন করেন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের সভাপতি ও সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho