1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

কাশিয়ানীতে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৭৬ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বাংলাদেশের বেতারের উপস্থাপক সজীব দত্তের উপস্থাপনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো, জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নাজমুল আলম মোরাদ, সহ-সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
উপস্থিত সকলে বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন,বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায় উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানটি প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho