1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে শোকাবহ আগস্ট এ শোকসভা ও দোয়া মাহফিল

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৩৯ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে, শোকাবহ আগস্ট এ, শহীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভা কক্ষে, সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
এ শোক সভায়, ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও, শহীদ মুক্তিযোদ্ধা, শাহাদাত বরণ করি মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় গত ১৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ শোক সভায়, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল আলম মোরাদের সভাপতিত্বে, সহ-সভাপতি শহীদুল আলম মুন্না ও সাধারণ সম্পাদক মিল্টন খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি আ, লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাভলু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, মোঃ আফজাল হোসেন, সদর ইউনিয়ন আ, লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ঐক্য পরিষদের, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ইবাদুল রানা, সদস্য এম এ জামান, পান্নু শিকদার, বায়তুল হাসান চৌধুরী, রায়হান মুন্সী জসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho