1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

পিআইবির উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪২৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ০৩ (তিন) দিনব্যাপী (২৫ –২৭ আগস্ট) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টায়
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পিআইবির পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন। কর্মশালার প্রথম দিনে রেজিস্ট্রেশনের পর বক্তব্য শেষে কর্মশালার উদ্বোধন করেন, পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ। পরবর্তীতে প্রশিক্ষণ দেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। পরে জুম্মার নামাজ ও দুপুরের মধ্যাহ্নভোজ শেষে মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের সাধারণ নিয়মাবলী, মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করে অডিও ধারণ, মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল, ল্যান্ডস্কেপ নাকি ভার্টিকেল শর্ট ডিভিশনের ওপর ব্যবহারিক ধারণা, বক্তব্য উপস্থাপন, প্রশ্নোত্তর, অনুশীলন সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ। কর্মশালায় মোট ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho