1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

টুঙ্গিপাড়া থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

টুঙ্গিপাড়া থানা পুলিশের উদ্যোগে সর্বস্তরের জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।

তিনি তার বক্তব্যে টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনসাধারণকে স্বাগত জানিয়ে তাদেরকে জেলা পুলিশের যে কোন সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। তিনি পুলিশ জনগনের মিথস্ক্রিয়ায় একটি
সু-শৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিজানুর রহমান, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগন। ‌ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপাঃ) আহমেদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho