1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামীলীগের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ  ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ।

এসময় আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ – কমিটির সাবেক যুগ্ন- সম্পাদক কাজী শাহজামান বাবুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিভিন্ন ওয়ার্ড হতে বাদ্য-যন্ত্র বাজিয়ে নেতা কর্মীরা জনসভা স্থলে এসে হাজির হয়।

এসময় সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে, এবং জনসভা স্থল মুখরিত করে তোলে।

এসময় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে কয়েকশত অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।

প্রধান অতিথি শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেবলই এই উন্নয়নই সম্ভব।

তিনি আরো বলেন পদ্মা সেতু, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলে দক্ষিণ বঙ্গ এখন উন্নয়নের জোয়ারে ভাসবে।

এসকল কর্মকান্ড বাস্তবে রুপ দিতে নৌকা মার্কায় আরো একবার ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান শাহদাব আকবর চৌধুরী লাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho