1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় আওয়ামী মৎস্য জীবিলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও জন সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী বিএনপি, জামাতসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার ও চরযশোরদী ইউনিয়নের গজারিয়া, হরিরহাট, বানেশ্বরদী, রজক, আশফোরদী, আরো কয়েকটি এলাকায় শান্তি সমাবেশ ও জন সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশের অংশ হিসেবে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি।

শনিবার বিকালে এ শান্তি,  প্রতিবাদ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শান্তি,  প্রতিবাদ সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বিশ্বাসে।

 যুগ্ম – আহ্বায়ক মোঃ মিজানুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান তানভীর প্রমুখ।

কাজী আব্দুস সোবহান বলেন বিএনপির অপরাজনিতি, দেশে নৈরাজ্যে সৃষ্টির বিরুদ্ধে আমাদের আজকের এই শান্তি সমাবেশ।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নায়নে আওয়ামিলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমি ফরিদপুর -২ নগরকান্দা – সালথা আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

তাছাড়া দল যাকেই মনোনয়ন দেয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।

তবে আমি এলাকায় জনগণের কল্যানে যে ভাবে কাজ করেছি ও করে আসছি তা দলের হাই কমান্ডের দর্পণে রয়েছে। সেই হিসেবে আমি আশাবাদী যে আগামী সংসদ নির্বাচনে দল আমাকেই নৌকা প্রতীক দিবেন। আর এই এলাকার ভোটাররা আমার সঙ্গেই আছে। তারা আমাকে ভোট দিয়ে নৌকা মার্কার  বিজয় সুনিশ্চিত করবে বলে সকলের বিশ্বাস।

উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া, রজক, হরির হাট,আশফোরদী, বানেশ্বরদী এলাকায় পথ সভা ও লিফলেট বিতরণের সময় শত শত নেতা কর্মীরা উপস্থিত হয়ে শেখ হাসিনার সরকার বার বার দরকারসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho