1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মাদারীপুরে ডিম-রুটি পড়া খেয়ে একজন গুরুতর অসুস্থ, ফকির গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
চুরির ঘটনায় চোর ধরতে স্থানীয়দের রুটি ও ডিম পড়া খাওয়ায় এক ফকির। এ রুটি খেয়ে ১ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরকা কালকিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। আজ (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত ফকিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুুপার বলেন, ২৫ আগস্ট রাতে কালকিনি থানাধীন রামচন্দ্রপুর গ্রামে দুলাল শিকদারের মুদি ও তেলের দোকান তার পাশের মামুন শিকদারের মুদির দোকানে একটি চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় রাতেই স্থানীয় জনতা চোর সন্দেহে একজনকে ধাওয়া দিলে সে চুরির মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে চুরি হওয়া দোকানের মালিক দুলাল সিকদার ও মামুন শিকদার প্রকৃত চোরকে সানাক্তের জন্য গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের কবিরাজ ইস্রফিলের শরণাপন্ন হন। ১০ সেপ্টেম্বর তারা কবিরাজের নিকট থেকে রুটি পড়া ও ডিম পড়া নিয়ে এসে জাহিদুল ইসলামসহ আরো অনেকেই খেতে দেন। এক পর্যাযে রুটি খাওয়ার কিছুক্ষণ পরই জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। জাহিদুলের পরিবার দ্রুত তাকে চিকিৎসার জন্য কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জাহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কালকিনি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ১০ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুরে ফকির ইস্রফিল শেখকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় কালকিনি থানার মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho