1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরের টেকেরহাট হ্যামিল্টন সেতুর নাম পরিবর্তন

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪১ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট কুমার নদীর উপর নির্মিত ‘টেকেরহাট হ্যামিল্টন সেতু’ এর নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা ‘শওকত আলী হাওলাদার সেতু’ নামকরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানের প্রস্তাবে এ নাম পরিবর্তন করা হয়।

জানা যায়, গত ১৬ এপ্রিল-২০২৩ তারিখে টেকেরহাট হ্যামিল্টন সেতুর নাম পরিবর্তন করে শওকত আলী হাওলাদার নামে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রেরণ করেন মাদারীপুর-২ এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। পরে যাচাই-বাছাই শেষে গত ৭ সেপ্টেম্বর-২০২৩ তারিখে নাম পরিবর্তনের জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শওকত আলী হাওলাদার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ১৯৯৬ সালে সভাপতি হন এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া আওয়ামী লীগ প্রতিষ্ঠায় ও ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে অসামান্য অবদান রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho