1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

হাবিবুর রহমানই ডিএমপি’র পরবর্তী কমিশনার হতে চলেছেন

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৭ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হতে চলেছেন গোপালগঞ্জের কৃতি সন্তান, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম‌ (বার), পিপিএম (বার)। খুব শীঘ্রই এ সংক্রান্তে গেজেট জারি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গিয়েছেঞস।

মানবিক পুলিশ কর্মকর্তা নামে খ্যাত পুলিশের এই চৌকস কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের আগামী ২ অক্টোবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই/একদিনের মধ্যেই হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দিয়ে গেজেট জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

এদিকে খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে আসায় কে হচ্ছেন ডিএমপি’র পরবর্তী কমিশনার, তা নিয়ে পুলিশ বিভাগসহ সর্বত্র মহলে ব্যাপক আলোচনা চলছিলো। কেননা পরবর্তী পুলিশ কমিশনারকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হবে। এছাড়া দেশের সকল মেট্রোপলিটনগুলোর মধ্যে ডিএমপি কমিশনারের পদটিও অতি গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, নতুন পুলিশ কমিশনারের তালিকায় হাবিবুর রহমান ছাড়াও আরেক চৌকস কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমানের নামও জোর আলোচনায় ছিলো। বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ বাড়তে পারে- ছিল এমন আলোচনাও। এছাড়া আরও অন্তত দুইজন কর্মকর্তা এই পদটি পেতে দৌড়ঝাপ দিয়েছিলেন বলে জানা গেছে। তবে হাবিবুর রহমানকে ঘিরেই ফাইল চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ বিভাগে নিয়োজিত থেকে তিনি বিদেশের মাটিতে গিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া জেলে সম্প্রদায়ের পুনর্বাসনেও তিনি অনেক আগে থেকেই নিরলস ভাবে কাজ করে চলেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের প্রথম প্রতিরোধ ও জেলে সম্প্রদায় নিয়ে বেশ কয়েকটি বই লিখে তিনি ইতোপূর্বেই বেশ ক্ষ্যাতি অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho