1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের যুগ্ন- আহ্বায়ক মিজানুর রহমান তালুকদারের সভাপতিত্বে, ইউনিয়ন মৎস্য জীবিলীগের সভাপতি মোরাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ন- আহ্বায়ক আকবার হোসেন, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সুমন হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর প্রমুখ।
জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের ত্রি- বার্ষিক সম্মেলনের পক্ষ থেকে প্রধান অতিথি কাজী আব্দুস সোবহান সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন এবং দৈনিক খোলাকাগজের উপজেলা প্রতিনিধি ফয়সাল হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

এর আগে একই সম্মাননা ক্রেষ্ট দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন ও মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনিকেও প্রদান করেন কাজী আব্দুস সোবহান।

মতবিনিময় সভায় সরকারের উন্নয়নের উপর আলোচনা করেন অতিথিরা।

প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতা কর্মীদের আহ্বান জানান।

উপস্থিত অতিথি বৃন্দরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho