1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মাদারীপুরে ফুটবল খেলা অবস্থায় মাঠের মাঝে যুবকের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের চরমুগরিয়ায় ফুটবল খেলা অবস্থায় মাঠের মাঝে হার্ট অ্যাটাক করে দুলাল সাহা(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার মৃত ঝন্টু সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে সহপাঠীদের সাথে দীর্ঘদিন পরে ফুটবল খেলতে যায় দুলাল। খেলার দুই তিন মিনিট পরে দৌড় দেওয়ার সময় হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে দুলাল মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুলালের সহপাঠী তুষার ঘোষ বলেন, আমরা সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। দীর্ঘ কয়েক বছর পরে দুলাল আমাদের সাথে ফুটবল খেলতে কলেজ মাঠে আসেন। সে মাঠে নামার একটু পরেই দৌড় দিলে মাঠে পড়ে যায়। আমরা তাকে প্রথমে চরমুগরিয়া আধুনিক হাসপাতাল সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে যাই।

দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। বেশ কয়েক বছর আগে আমার বাবা মারা গেছে। তখন দুলাল ছোট ছিল। আমাদের একটা মিষ্টির দোকান আছে। দুই ভাই মিলে এ দোকান করতাম। এখন আমি বড়ই একা হয়ে গেলাম।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি যে বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে এক যুবক হাট অ্যাটাকে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho