1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর সোমবার সকালে নগরকান্দা  উপজেলা পরিষদ চত্বরে মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন নগরকান্দা উপজেলা  পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ও নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সরকারী এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিদয়ালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্ভাবিত টেবিলল্যাম্প, ড্রোন, কম্পিউটার, রোবট, মাইক্রোস্কোপ, অনু বিচক্ষণ যন্ত্রসহ বিভিন্ন উপকরণ দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ।

নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা উপকরন মেলায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১ম, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী ২য় এবং  চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মঈনুল হক বলেন, শিক্ষার্থীদের  নতুন নতুন উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছি।

এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে। এদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho