1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে উত্তরণ ফাউন্ডেশনের দেওয়া উপহারের কাপড় পেয়ে উচ্ছসিত বেদে জনগোষ্ঠীর নারীরা

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের
বেদে জনগোষ্ঠীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্যাপারীপাড়ায় প্রায় শতাধিক বেদে জনগোষ্ঠীর নারীদের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নের চেয়ারম্যান শেখ মঞ্জু এই বস্ত্র বিতরণ করেন।

প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহসিন উদ্দিন। এসময় পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান, এএসআই আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিজয় সরকার, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা অতিরিক্ত আইজিপি (বর্তমান ডিএমপি কমিশনার) হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই ও তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশে অবহেলিত বেদে জনগোষ্ঠীদের পাশে তিনি দাঁড়িয়েছেন। যা ভবিষ্যতে ইতিহাসের পাতায় লেখা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho