1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে শেখ হার্ডওয়্যার এন্ড স্যানিটারীর দোকানে দুর্ধর্ষ চুরি

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা শহরের ব্যস্ততম এলাকা বঙ্গবন্ধু সড়কের শেখ হার্ডওয়্যার এন্ড স্যানেটারীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দোকান মালিকের ছেলে মো. রুবেল শেখ গণমাধ্যমকে জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে তালা লাগিয়ে কর্মচারীদের নিয়ে আমরা মে তার বাড়িতে চলে আসি। পরের দিন সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দোকান খুলতে এলে সার্টারে লাগানো তালা খুঁজে না পেয়ে আতঙ্কিত হই পরে সার্টার খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মূল্যবান মালামালের খালি প্যাকেট পড়ে রয়েছে। তাছাড়া দোকানের
৩ টা সিসিটিভি ক্যামেরা কাপড় ও কার্টুন দিয়ে ঢাকা দেখতে পাই। পরে খোঁজাখুঁজি করে হিসাব করে মিলিয়ে দেখি চোর চক্র দোকানের আনুমানিক প্রায় ৩২ লক্ষ টাকার মূল্যবান স্যানেটারী মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় আমার বাবা দোকানের মালিক শেখ সহিদুল ইসলাম গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলা নম্বর ৩৭/৪১৮ তারিখ ১৯/০৯/২০২৩, আমরা পুলিশ প্রশাসনের নিকট চুরির এ ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি। থানায় অভিযোগ দেওয়ার পরে থানার ওসি সাহেব ও এসআই সাহেব ইতোমধ্যেই আমাদের দোকান পরিদর্শন করে গেছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি সহ আমার অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho