1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল চৌধুরীর প্রচারণা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৬ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুর্ট্রি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ননী গোপাল বিশ্বাসের সভাপতিত্বেও তপন কুমার মন্ডলের সঞ্চালনায় এক  মতবিনিময় (নির্বাচনী প্রচারনা) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত শত শত নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন ফরিদপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। এছাড়াও উপজেলার বানেশ্বরদীতেও অনুরূপ মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া লিফলেট বিতরণ করেন তিনি, উপস্থিত সকলের নিকট প্রধান মন্ত্রীর জন্যও দোয়া প্রার্থনা করেন।

প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, শেখ হাসিনা যদি আসন্ন সংসদ নির্বাচনে জয়ী অথ্যাৎ আওয়ামীলীগ যদি ক্ষমতায় আসে তাহলে দেশ আরো উন্নয়নের জোয়ারে ভাসবে।
তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর -২ নগরকান্দা – সালথা আসনে নৌকা প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জাম আইয়ুব , আওয়ামীলীগ নেতা শের আলী, হারান মন্ডল, জগদীশ মন্ডল, রত্তন শেখ প্রমুখ।

এসময় শত শত নেতাকর্মী সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এর গাড়ীবহরের সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho