1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরের এক প্রধান শিক্ষকের লাশ ঢাকার হোটেল থেকে উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর জেলা প্রতিনিধি:
ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার এক প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ(চন্দন) এর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বুধবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান তিনি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তার স্ত্রী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। রাত ৮ টার দিকে থানা পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ মৃত্যুকে ঘিরে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
শাহবাগ থানা ওসি (তদন্ত) শাহ-আলম জানান, এসময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

আকাশ আহম্মেদ সোহেল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho