1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপলগঞ্জে শারদীয় দুর্গাপূজা’ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তাজনিত আলোচনা সভা

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৩ উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিরাপত্তাজনিত আলোচনা সভার আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ পূজা উদযাপন এবং মন্দির ও প্রতীমার নিরাপত্তা জনিত ইস্যুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উত্থাপন করেন এবং এ সংক্রান্তে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার আল-বেলী আফিফা এ সংক্রান্তে সকল বিষয় মনোযোগ সহকারে শুনে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার জেলা পুলিশের নিরাপত্তাজনিত বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী ভূমিকা, সিসিটিভির কার্যকারিতা, সোশ্যাল মিডিয়া মনিটরিং -এর উপযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের গুরুত্ব, সরকারি নির্দেশনা মেনে চলা সহ অন্যান্য সুরক্ষাজনিত নিরাপত্তা সামগ্রী কাছে রাখা এবং সার্বক্ষণিক বিট পুলিশ, থানা পুলিশ ও জেলা পুলিশের সাথে সমন্বয় রক্ষা করে সার্বিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, আনসার ও ভিডিপির কমান্ডেন্ট, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho