1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৭ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে এসময় তাঁর পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারকগণ, পদস্থ কর্মকর্তাগণ, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আল-বেলী আফিফা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho