1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর
বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া রেললাইন সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে, ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের যুগ্ন- আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, আকবার হোসেন, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সুমন হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মী।
এর আগে প্রধান অতিথি তার নিজ বাড়ী উপজেলার শশা গ্রাম হতে শত শত গাড়ী বহরে হাজার হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে চরযশোরদী ইউনিয়নের গজারিয়ায় মতবিনিময় সভা স্থলে পৌঁছালে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেয় মৎস্য জীবিলীগসহ আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সরকারের উন্নয়নের উপর আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্ন অতিথিরা।

প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতা কর্মীদের আহ্বান জানান।

উপস্থিত অতিথি বৃন্দরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho