1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় আশ্রায়ণবাসীদের সাথে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করলেন আব্দুস সোবহান

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী আব্দুস সোবহান।

শুক্রবার সকালে উপজেলার মিরাকান্দা আশ্রায়ণ প্রকল্পে নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রধান মন্ত্রীর ৭৭ তম জন্মবার্ষিকীর কেক কাটেন কাজী আব্দুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য জীবিলীগের যুগ্ন- আহ্বায়ক আকবার হোসেন, কাউন্সিলর সিরিয়া বেগম, সাবেক কাউন্সিলর ওবায়দুর মাতুব্বর, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী সুমন, কাজী রাজু,  ছাত্রলীগ নেতা আনিসুর রহমান তানভীর, সায়েম হোসেন প্রমুখ।
কাজী আব্দুস সোবহান আশ্রায়ণ প্রকল্পের মসজিদের মাইক ক্রয়ের জন্য অর্থিক অনুদান প্রদান করেন।

মতবিনিময় সভায় সরকারের উন্নয়নের উপর আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্ন অতিথিরা।

প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতা কর্মী ও আশ্রায়ণবাসীদের আহ্বান জানান।

উপস্থিত অতিথি বৃন্দরা ও আশ্রায়ণবাসীরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho