1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, এমপি।

শনিবার (৩০সেপ্টেম্বর) বিকাল ৩টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ – এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
৭৭তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা, আওয়ামী লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন সরদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক তারিক আফজাল, প্রধান উপদেষ্টা লাকি ইনাম, উপদেষ্টা জহির কাজী, পরিচালক মহিউদ্দিন মানু, অনুষ্ঠানের সভাপতি মিয়া মনসফ সহ উক্ত সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে একেএম এনামুল হক শামীম কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী, নব গঠিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি যোগদান করেন। পরে সন্ধ্যায় জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho