1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইনশাল্লাহ মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে__ডাঃ কে এম বাবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক

মুকসুদপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩ প্রতিবাদে সড়ক অবরোধ মুকসুদপুর, গোপালগঞ্জ, ১ অক্টোবর

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খানের উপর গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে খান্দারপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলায় চেয়ারম্যান সাব্বির খান সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে । এসময় সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকে যায়। আহতদের মুকসুদপুর হাসপাতাল ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে চেয়ারম্যান নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার
পথে খান্দারপাড়া বাজার এলাকা নামক স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর চেয়ারম্যানসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পর রবিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে ।

খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক মিলন মোল্যা জানান, হামলাকারীরা চেয়ারম্যান সাব্বির খানকে হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনায় চেয়ারম্যানের দুই পা কুপিয়ে জখম করে। এতে চেয়ারম্যানের সাথে মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা সোহাগও ঠেকাতে এসে পথচারী লিমন গুরুতর আহত হয়। আহতদের মুকসুদপুর, ফরিদপুর ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho