1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় ক্যাডার বৈষম্য নিরসনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সর্বাত্নক কর্মবিরতি পালন

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় ক্যাডার বৈষম্য নিরসনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা সর্বাত্নক কর্মবিরতি পালন করেছে।

সোমবার নগরকান্দা সরকারি  মহাবিদ্যালয়ে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সংগঠন নগরকান্দা মহাবিদ্যালয় ইউনিটের আয়োজনে একদিনের এ সর্বাত্নক কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকরা।
অধ্যক্ষ পদকে তৃতীয় শ্রেণী গ্রেডেসহ নানাবিধ দাবির প্রেক্ষিতে প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অর্জিত প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যয্য দাবি আদায়ের লক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই সর্বাত্নক কর্মবিরতি পালন করে।
সরকার যদি তাদের এই সকল দাবি না মানে তাহলে আগামী ১০, ১১ ও ১২ই আগাষ্ট লাগাতার কর্মসূচী দিতে বাধ্য থাকিবে বলে সমিতির নেতৃবৃন্দ জানান।

নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক শাহানা শামীম বলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের যৌক্তিক নানাবিধ দাবি আদায় না হলে আগামী ১০,১১ ও ১২ অক্টোবর লাগাতার কর্মসূচী পালন করবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকরা। সারাদেশেই এই সর্বাত্নক কর্মবিরতি কর্মসূচী পালন করা হচ্ছে। এসময় মহাবিদ্যালয়ের অন্যান্নস শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho