1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগ‌ঞ্জে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পা‌লিত

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৫২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা আয়োজ‌নের মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস -২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, উপ‌-বিভাগীয় প্রকৌশলী মো. র‌ফিকুল আলম, তন্ময় কর্মকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সহ গণপূর্ত বিভাগের অন্যান্য প্রকৌশলী ও বি‌ভিন্ন সরকা‌রি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সাম‌নে থে‌কে শুরু হ‌য়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থা‌নে ফিরে শেষ হয়। প‌রে জেলা প্রশাসকের স‌ম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃ‌দ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহ চালিকাশক্তি’ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান।

উল্লেখ্য, এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর “জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩” উপলক্ষেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho