1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

চির বিদায় নিলেন মানবিক নেতা আক্তার বাবলা

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন গণপূর্ত বিভাগের ঠিকাদারী সমিতির সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব বাবুল আক্তার বাবলা।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এদিকে বাবুল আক্তার বাবলার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সংক্রান্তেে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বার্তা বিষয়টি নিশ্চিত করা হয়।

মানবিক বাবুল আক্তার বাবলার মৃত্যুর খবরে গোপালগঞ্জ সহ তার গ্রামের বাড়ি সদর উপজেলার বলাকইড় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাদ এশা ঢাকার পিডাব্লুডি মাঠে বাবুল আক্তার বাবলার প্রথম নামাজের জানাজা এবং শুক্রবার বাদ জুম্মাহ্ দ্বিতীয় নামাজে জানাজা তার নিজ বাড়ি বনগ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উক্ত নামাজের জানাজায় অংশ নেওয়ার বিশেষ অনুরোধো জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho