1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

“সকল ধর্মাবলম্বী ভাই ভাই
অপরাধীদের এই সমাজে ঠাঁই নাই।”

এই নীতির আলোকে বুধবার (০৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানাধীন ১৯নং রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়াস্থ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় মেথোডিস্ট চার্চে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজা ও আইন শৃঙ্খলা বিষয়ক ‘বিট পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

১৯নং রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মঞ্জুর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ পরিদর্শক তন্ময় চন্দ্র দেবনাথ, রঘুনাথপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বিভিন্ন ধর্মানুসারী ও স্থানীয় ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ বক্তব্যে তাদের নিজ এলাকার আইন-শৃংখলা বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এই সকল বিষয়ে আইনগত সহায়তা চান। সভায় ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে রঘুনাথপুর ইউনিয়নের সকল ধর্মানুসারী অধিবাসীগণ মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছেন মর্মে জানান। তিনি আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সকলকে সাথে নিয়ে সমাজ থেকে সকল অপরাধ দূর করার ইচ্ছা প্রকাশ করেন। উক্ত সভায় অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে পুলিশ সুপার আল-বেলী আফিফার দিকনির্দেশনায় কিভাবে অপরাধমুক্ত সমাজ গঠন করা যায়, সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করা যায় এই বিষয়ে আলোপাত করেন। তিনি অপরাধীদের হুঁশিয়ার করে মাদক সহ সকল অপরাধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। যেকোন আইনগত সহায়তায় থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্য সভায় উপস্থিত সকলকে অফিসার ইনচার্জ আহবান জানান। এছাড়াও তিনি আসন্ন শারদীয় দূর্গাপূজা সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে সকলের উপস্থিতিতে উদযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় উপস্থিত সকলে অফিসার ইনচার্জের বক্তব্যকে স্বাগত জানান। রৈবী আবহাওয়া উপেক্ষা করে এবং শত ব্যস্ততা থাকা সত্ত্বেও উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য সকলের পক্ষ থেকে অফিসার ইনচার্জকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho