1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কোটালীপাড়ায় যৌতুকর দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৫৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবিতে মাহিনুর বেগম (৩০) নামে এক গৃহ বধুর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে শ্বশুর বাড়ীর লোকজন। সে উপজেলার কাঠিগাও গ্রামের আরিফুল মুন্সির স্ত্রী। গত বুধবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর ছয় বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয় আরিফুলের সাথে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীর লোক জন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলো ঐ গৃহবধুকে। ঘটনার দিন বাবার বাড়ী থেকে যৌতুক এনে দিতে অপারগতা জানালে স্বামী, শ্বাশুড়ী, ভাসুর, দেবর সংঘবদ্ধ ভাবে বেধড়ক মারপিটে আহত করে মাহিনুরকে। খবর পেয়ে বাবার বাড়ীর লোকজন চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে আহত মাহিনুরকে। ভুক্তভোগী মাহিনুর বেগম সাংবাদিকদের বলেন- বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন‌ যৌতুকের জন্য আমাকে চাপ দিয়ে আসছে, এখন ২ লক্ষ টাকা চায়, এনে দিতে চাইনি বলে স্বামী আরিফুল, ভাসুর রবিউল, দেবর সাইফুল, জাহিদুল, শ্বাশুড়ী খেতে বসা অবস্থায় আমাকে মারপিট করে, আগেও একাধিকবার মেরেছে, আমি এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাই। এ ব্যাপারে আরিফুল মুন্সির বাড়ী গিয়ে তাকে না পেলেও মা করুনা বেগম ও ভাবি লিপি বেগম জানান- জাহিদুল মুন্সি একাই মেরেছে, অন্য কেউ মারেনি। এ ঘটনায় মাইনুল ইসলাম বাদি হয়ে পাঁচ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho