1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরে ঘূর্ণিঝড় টর্নেডোর আঘাতে ৬০টি বাড়ি লন্ডভন্ড

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৮১৬ Time View

পেয়ারী খানমঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আকষ্মিক ঘূর্ণিঝড় টর্নেডোর আঘাতে ৬০টি বাড়িঘর ভেঙ্গেচুড়ে তছনছ হয়েছে। এতে প্রায় আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনায় প্রায় ৬৫ টি পরিবারের পাঁচ শতাধিক লোক বাড়ি ছাড়া হয়ে সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এই ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত আটটার সময় উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর, ডিগ্রীকান্দি, মহাটালী এবং কাঁশালিয়া ইউনিয়নের শার্শাকান্দি গ্রামে আকষ্মিক ঘূর্ণিঝড় টর্ণেডোর আঘাতে প্রায় ৬০ টি বাড়িঘর ভেঙ্গেচুড়ে তছনছ হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ ডিগ্রীকান্দি গ্রামের তারেক লষ্কার জানান, রাত ৮টা নাগাদ আকষ্মিক ঘূর্নিঝড় টর্নেডো আঘাত হানে। এতে আমার বাড়িঘর ভেঙ্গে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে এলাকার সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছি। পরিবারের লোকজন নিয়ে মানবতার জীবন যাপন করছি। সরকারের কাছে আমাদের সাহায্যের আবেদ জানাই।

উজানী ইউনিয়ন চেয়ারম্যান শ্যামলকান্তি বোস জানান, রাত ৮টা নাগাদ আকষ্মিক ঘূর্নিঝড় টর্নেডো এই ইউনিয়নের ৪টি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫ টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়ি ছাড়া হয়েছে। তালিকা করে তাদের পূর্ণবাসন করার প্রস্তুতি চলছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু জানান, রাত ৮টা নাগাদ আকষ্মিক ঘূর্নিঝড় টর্নেডো এই ইউনিয়নের ৪টি গ্রাম ও পার্শ্ববর্তী কাঁশালিয়া ইউনিয়নের একটি গ্রামে আঘাত হানে। এতে প্রায় ৬৫ টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোক বাড়ি ছাড়া হয়েছে। প্রাথমিক অবস্থায় প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। তালিকা করে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho