1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান এবং খান্দারপাড়া ইউনিয়নে শেখ লিমন, ছাত্রলীগ নেতা শেখ সোহাগের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিকাল ৩টায় খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আহম্মেদ মল্লিক বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারন সম্পাদক এম, মহিউদ্দিন আহম্মেদ মুক্ত মুন্সী, বহুগ্রাম ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার, সাবেক চেয়ারম্যান সোহেল, পশারগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন আহম্মেদ মিঠু শরীফ, খান্দারপাড় বাজার কমিটির সভাপতি নিজাম লস্কার প্রমূখ। গত ৩০ সেপ্টেম্বর কেএম ফায়েকুজ্জামনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান, লিমন শেখ ও ছাত্রলীগ নেতা সোহাগ শেখের ওপর নির্মমভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদেরকে গুরুতরভাবে আহত করেছে বলে মামলার বিবরনে জানা গেছে। বর্তমানে আহতরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রতিবাদ সভায় বক্তাগণ সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম জানিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho