1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

জাতীয় তামাকমুক্ত দিবসে গোপালগঞ্জে তামাক বিরোধী জোট ও থ্রী-স্টার অর্গানাইজেশনের সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৬৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন –এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে তামাক বিরোধী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থ্রী-স্টার অর্গানাইজেশন, স্বর্না মহিলা সংস্থা ও উজ্জীবন মহিলা সংস্থার আয়োজনে “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন: তামাক কোম্পানি বেপরোয়া” শীর্ষক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে থ্রী-স্টার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান ইলিয়াস হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বর্ণা মহিলা সংস্থার নির্বাহী প্রধান মাহমুদা বেগম‌ সহ অনেকে বক্তব্য রাখেন। এসময় গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর (সংরক্ষিত-৩) খাদিজা পারভীন, থ্রী-স্টার অর্গানাইজেশনের ম্যানেজার মঈন খান, ফিল্ড অফিসার মবিন খান, সেচ্ছাসেবক রাশেদুল, নাঈম কাজী, সবিতা রানী হীরা সহ জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ করা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা সহ বিভিন্ন সুপারিশ পেশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho