1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭৩৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

দু’দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার বিকাল ৫ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

এসময় ৩ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী শৃংখল মুক্তির মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফরোত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া দেশের চলমান উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে সড়ক পথে বিকাল ৪ টা ৫৬ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সমাধি সৌধের ১ নং গেট দিয়ে সমাধিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ৫ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৫ টা ৩৫ মিনিটে ১নং গেট দিয়ে বের হয়ে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন। আগামীকাল বুধবার দুপুরে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা রওয়ানা দেওয়ার কর্মসূচী রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho