1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে স্বপ্নপুর আয়োজিত পরিবেশ দূষন ও প্রতিরোধ সম্পর্কিত সচেতনতামুলক অনুষ্টান অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৮১২ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ গোপালগঞ্জের মুকসুদপুরে
স্বপ্নপুর আয়োজিত পরিবেশ দূষণ এবং প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো গত ৫ অক্টোবর। মুকসুদপুরের অন্যতম প্রাচীন কালিনগর উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত এই আয়োজনে    বিদ্যালয়  প্রাঙ্গণে বৃক্ষরোপণ,  পরিচ্ছন্নতা  কার্যক্রম  এবং স্কুলের সকল শিক্ষার্থীকে ফলের গাছ প্রদান করা হয়। এছাড়াও পলিথিন দূষণ কমানোর প্রতীকী স্মারক হিসেবে স্কুলের শিক্ষকসহ সকল স্টাফ এবং আগত অতিথিগণকে স্বপ্নপুরের পক্ষ থেকে একটি করে কাপড়ের তৈরি বাজারের ব্যাগ উপহার দেয়া হয়!

মুকসুদপুরের সাংস্কৃতিক বিকাশ, মানবিক মূল্যবোধের উন্নয়ন, মননশীলতার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, মাদকমুক্তিসহ নানারকম ইতিবাচক বিষয় নিয়ে প্রথম থেকেই সংগঠনটি বস্তুনিষ্ঠ এবং নান্দনিক সব আয়োজন করে আসছে।
সম্পদের  অত্যধিক ব্যবহার এবং নির্বিচারে পরিবেশ দূষণের ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে স্বপ্নপুর বর্তমান এবং আগামীর প্রধানতম চ্যালেঞ্জ বলে মনে করে। স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সিমান তার স্বাগত বক্তব্যে এই চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-শিক্ষক-সমাজকর্মীসহ সকলকে একসাথে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বাটিকামারী উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, ভাংগা সরকারি কেএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তারেক মাসুদ ফাউন্ডেশনের আহবায়ক মোসায়েদ হোসেন ঢালী, ড. সৈয়দ আলী আহসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এফডিআইএল (যশোর), খুলনা বিভাগ, সমাজকর্মী এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা হোসেন, কালিনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন মন্ডল, একই স্কুলের সভাপতি জগদীশ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্যে মানবিক মূল্যবোধের ক্রমাবনতি এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সংযুক্ত হবার পরামর্শ দেন এবং এই আন্দোলনে স্বপ্নপুরের সাথে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্কুলের ছাত্রছাত্রীগণ অধীর আগ্রহ নিয়ে স্বপ্নপুর প্রদর্শিত পরিবেশ দূষণ ও সংরক্ষণ  বিষয়ক এনিমেশন ফিল্ম, শর্ট ফিল্ম উপভোগ করে এবং পরিবেশ দূষণ রোধে শপথ গ্রহণ করে।

স্বপ্নপুরের সভাপতি আবুল কাশেম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং পাশে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানান। স্বপ্নপুরের সক্রিয় সদস্য এইচ এম শিশির, রাফসান সরদার, নয়ন, ইমার হোসেন’র উপস্থিতি এবং অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho