1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহ ৬

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৯২ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এই ঘটনা। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের পরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতরা হলো সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শিকদার (৩০), পাচি বেগম (৩৫) এবং ইমরান শেখ (৩৫)।

স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখ ও একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলেদের সাথে পাওনা এক হাজার টাকা নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে দুপক্ষের মাঝে সঘংর্ষ বেধে যায়। এসময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্য একজনের বুকে ঝুপি দিয়ে কোপ মারে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাত, পা, ও বুকের ভেতরে ঝুপি বেধে আছে, এখানে তাদের চিকিৎসা দেয়া সম্ভব না। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, গোপ্তরগাতী এলাকায় দু’পেক্ষর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতয়েন করা হয়েছে। এই ঘটনায় এখোনো কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho