1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৭৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রনজিত রায় (৮৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয় নিহতের ছেলে ঝন্টু রায়।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের মানিকহার মালোপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে রনজিত রায়ের ছেলে বাবুরায় মানিকার মালোপাড়া ব্রিজে বসেছিলো। এসময়ে বাবু ওই ব্রিজের ওপর থাকা মিল্টনের চোখে টর্চ লাইটের আলো ফেললে এতে ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারেন মিল্টন। পরে বাবু বাড়িতে গিয়ে বাবা রনজিত রায় ও ভাই ঝন্টু রায়কে ডেকে নিয়ে আসেন। তারা বাবুকে মারার কারণ জানতে চাইলে মিল্টন ও তার লোকজনের সঙ্গে বাক বিতন্ডা শুরু হয়। এরই একপর্যায়ে মিল্টন খা, শিপন খা, ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রনজিত ও ঝন্টুকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রণজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ঝন্টু রায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা নিহত ও আহতদেরকে দেখতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়েছেন।

এঘটনায় উরফি ইউনিয়নের চেয়ারম্যান মনির গাজী জানান দোষীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho