1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫৪০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের ওপর দখলদার ইসরাইলের অমানবিক
নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গহরডাঙ্গা শিক্ষা বোর্ড
কর্তৃক আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওঃ শামসুল হক। এসময় গহরডাঙ্গা মাদ্রাসার প্রধান মুফতি নুরুল ইসলাম,
সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, বাঁশবাড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, ফেরীঘাট মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম, গোপালগঞ্জ নিলাহর মাঠ মাদ্রাসার মুহতামিম মাওঃ ফখরুল ইসলাম, গোপালগঞ্জ মুসলিম এতিম খানা ও ইসলামী মিশন এর শাইখুল হাদিস মাওঃ ওহিদুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ সহ পাশ্ববর্তী জেলা নড়াইল, বাগেরহাট, পিরোজপুর মাদ্রাসার উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক। বক্তারা বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের অমানবিক
আচারণ, গণহত্যা, জুলুম, নির্যাতন, আগ্রাসনের এক নতুন মাত্রা শুরু হয়েছে। সাধারণ সক্ষম পুরুষের পাশাপাশি বৃদ্ধ নারী ও শিশুদের পর্যন্ত এবর্বর আচারণ থেকে রেহাই দেওয়া হয়নি। আকাশ পানি ও স্থল পথের মাধ্যমে চতুর্দিক থেকে গাজা উপত্যকা ধবংশ করার এক চরম হিংস্রতায় তারা মেতে উঠেছে।
মুসলমানদের এই জনপদকে তারা মৃত্যুপুরীতে পরিণত করেছে। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জাতিসংঘ, ওআইসি সহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে মানবতাবিরোধী এই হত্যাযজ্ঞ দ্রুত বন্ধ করতে ইসরাইলের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho