1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিবের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপাশগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাসচিব জোয়ান কার্লোস সালাজার।

বুধবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরআগে পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আঞ্চলিক পরিচালক তাওমা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

এসময় শেখ পরিবারের সন্তান ও এয়ার এশিয়ার ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আহমেদ আলী বিশ্বাস, ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ জিএম হামিদুর রহমান সহ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho