1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪২১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট কুমার নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
ঐতিহ্যবাহী নৌকা বাইচে অনেকগুলো ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিটি ইভেন্টের প্রথম বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয় এলইডি টেলিভিশন।
নগরকান্দা ও পার্শ্ববর্তী উপজেলা মুকসুদপুর ও ভাংগা হতে অনেক নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। নদীর দু পাশে হাজার হাজার দর্শক নৌকা বাইচ উপভোগ করেন।
নৌকা বাইচ উপলক্ষে চাঁদহাট বাজার ও স্কুল মাঠে বসেছিলো রকমারী দোকান। দোকানগুলোতেও লক্ষ্য করা গেছে উপচে পড়া ভীড়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, নগরকান্দা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম ইমাম রাজী টুলু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল,  নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রবিউল ইসলাম, বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুর রহমান শাহীন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাউদ্দীন,  কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান, উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুল বারী আলম, আরিফুর রহমান তালুকদার পথিক, সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আত্তাপ হোসেন,চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ খান,ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি নান্নু মোল্যা, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।
ঐতিহ্যবাহী নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা সাইফুজ্জামান বিপ্লব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho