1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় বিভিন্ন দল হতে নেতা কর্মীর আওয়ামিলীগে যোগদান

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাওয়াখোলা বাজারে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, মটর চালকলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জাহিদ হোসেন বিলায়েত মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ, বাবুল আক্তার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান লেবু মোল্যা, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, জাকির হোসেন, মোরাদ মাতুব্বর, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেজাউল করিম দুলাল।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শত শত বিভিন্ন দল হতে আগত নেতা কর্মীরা এ্যাডঃ জামাল হোসেন মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামিলীগে যোগদান করে। সকল বক্তাই আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসনে এ্যাডঃ জামাল হোসেন মিয়াকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho