1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই ৩ ব্যবসা প্রতিষ্ঠান

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪০৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপি কাচারিভিটা বাজারে আগুনে পুড়ে মেসার্স সোহরাব এন্টারপ্রাইজ, বেবী ফার্মেসী ও নাঈম স্টোর নামের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ অক্টোবর) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, নতুন তাজের চায়ের দোকান নাঈম স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় এক ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ভষ্ম হয়ে যায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। আগুন নিভাতে গিয়ে মোক্তার হাওলাদার (২২) নামের এক যুবক আহত হয়। তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী- সাবেক ইউপি সদস্য বিসিআইসি সার ডিলার সোহরাব হোসেন কাজী ও নতুন তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho