1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জে পূজা অর্চনা ও ঢাকের তালে তালে মা দূর্গা কে বরণ করলেন ভক্তরা

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৬১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজা অর্চনা ও ঢাকের তালে তালে মা দূর্গা কে বরণ করে নিলেন মায়ের ভক্তবৃন্দরা।

আমাদের প্রতিনিধি রোববার (২২ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম উত্তরপাড়া
সার্বজনীন পূজা মন্ডপ সহ অন্যান্য পূজা মণ্ডপে গিয়ে এদৃশ্য দেখতে পান। পূজা অর্চনার পাশাপাশি আমন্ত্রীত অতিথি বৃন্দদেরকে নানা ধরনের প্রসাদ বিতরণ করতে দেখা গেছে।

এদিকে শারদীয় দুর্গোৎসব নিরবিচ্ছিন্নভাবে পালনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফার নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্ত বৃন্দের সাথে পুজোর শুভেচ্ছা বিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠী যেন কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা না ঘটাতে পারে সেজন্য জেলা পুলিশ প্রশাসন অতন্ত্র প্রহরী হিসেবে জেলার সকল পূজা মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। গোপালগঞ্জ শহর সংলগ্ন বেদগ্রাম উত্তরপাড়ার বিশ্বাস বাড়ির আয়োজনে সার্বজনীন পূজা মন্ডপে পরিদর্শনে গেলে সেখানে পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি রামচন্দ্র বিশ্বাস, সুমন কুমার বিশ্বাস, বিনয় কুমার বিশ্বাস, সুব্রত বিশ্বাস, দ্বীপ বিশ্বাস, শ্রীবাস বিশ্বাস, শ্রীধাম বিশ্বাস, পার্থ বিশ্বাস, রুহি বিশ্বাস গণমাধ্যমকর্মীদেরকে উষ্ণ অভিনন্দন জানান। এসময় সেখানকার মন্ডপে পুজারী ও আশপাশের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho