1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের বাড়ী কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৩২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুইজন লায়েক শেখ ও শফিকুল ইসলামের গ্রামের বাড়ী কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোন সহ স্বজনেরা। মাছ বিক্রি করে যথারীতি বাড়ী ফেরার কথা ছিলো মৎস্য ব্যবসায়ী দুই সন্তানের জনক লায়েক শেখ (৪৫) এর। তা আর হলো না। মঙ্গলবার ২৪ অক্টোবর) ভোর রাতে নিজ ঘেরের লক্ষাধিক টাকার মাছ, প্রতিবেশী পিকাপ চালক সফিকুল ইসলাম শেখ (২০) এর পিকাপে বোঝাই করে ভাটিয়া পাড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময়, ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জি, এস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ভোর চারটায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপে থাকা মৎস্য ব্যবসায়ী ও চালক দুজনেই নিহত হয়। এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম লায়েক শেখ ও শফিকুল ইসলাম সহ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho