1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মুকসুদপুর(( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪১৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানীতে পাটনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টম্বর) বেলা এগারোটায় উপজেলার উজানী ইউনিয়নে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহায়তায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই ব্র্যাক ব্যাংক পার্টনারশীপ কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাস পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (প্রশাসন-১) প্রশাসন ও অর্থ উইং মোহাম্মদ জহিরুল হক।

প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির অভিযোজনে নতুন নতুন প্রযুক্তি গ্রহন, অনাবাদি পতিত জমি ও জলাবদ্ধ জমিকে আবাদের আওতায় নিয়ে আসা এবং সমবায় ভিত্তিক গ্রুপের সকল কৃষক একত্রে কাজ করে এলাকার কৃষি ও আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
প্রশিক্ষণে ফোকাল পারসন ড. বিজয় কৃঞ্চ বিশ্বাস বলেন অত্র এলাকার সবজির স্থানীয় চাহিদা পূরন করে রাজধানী ও অন্যান্য শহরে সবজি সরবরাহের জন্য কৃষিকে বানিজ্যিকীকরণ করতে হবে এবং সে অনুসারে কৃষক গ্রুপের কাজের গতিশীলতা আনায়নে পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণে এডিডি-১ মোহাম্মদ জহিরুল হক উজানী ও বাসুদেবপুর কৃষি গ্রুপের কৃষির উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বস্ত করেন এবং দলীয়ভাবে কাজ করে কৃষির উন্নয়নে মাসিক সঞ্চয় করার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho