1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দায় বিএনপির ডাকা হরতাল অবরোধ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪১৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল, অবরোধ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগ।

৩০ অক্টোবর সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহানের পক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ন- আহ্বায়ক আকবর হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, জেলা মৎস্য জীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ মৎস্য জীবিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি ও তার শরীক দলগুলোর ডাকা হরতাল,  অবরোধ ও পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এদেশে মানুষ হত্যার রাজনীতি আর চলবেনা।

আগামী নির্বাচনেও আওয়ামিলীগ সরকার গঠন করবে। তাই সকলের নিকট নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তারা আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দায় তথা ফরিদপুর -২ আসনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho