1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি ভরাট করার অভিযোগ গণপূর্তের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪২৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের মানিকহার গ্রামের বড়বাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট করার অভিযোগ উঠেছে। জানাযায়, বর্তমানে তিনি অফিস সহকারী হিসাবে গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগে কর্মরত রয়েছেন। সরকারি দপ্তরে চাকুরী করে সরকারের আইন ভঙ্গ করছেন তিনি।

এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বার বার মাদক ও অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে জিরো টলারেন্সের ঘোষনা দিলেও বাস্তবে তার কোন কার্যকরি ভূমিকা নিতে দেখা যায়নি। গোপালগঞ্জ প্রশাসনের নজরের সামনেই চলছে অবৈধ বালু উত্তোলনকারী প্রায় ৫ শতাধিক ড্রেজার মেশিন। প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এ সকল অবৈধ ড্রেজার মেশিন চলছে বলে ধারণা করেন জেলার সচেতন মহল ও পরিবেশ বিদরা। সরেজমিনে গেলে দেখা যায়, সাধারণ ড্রেজার ব্যবসায়ীরা সরকারের নিয়ম ভঙ্গ করে বালু উত্তলোন করছে নির্ভয়ে। অন্যদিকে দেখা যায় গোপালগঞ্জ জেলার উরফি ইউনিয়নে জেলা গণপূর্ত বিভাগে কর্মরত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন নিজেই সরকারের নিয়ম ভঙ্গ করে ফসলি জমি ভরাট করছে। জাহাঙ্গীরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গাতে আমি বালু ভরাট করছি এতে আপনাদের সমস্যা কোথায়? আমি তো ড্রেজার ব্যবসা করি না। সে সাংবাদিকদের এটাই বোঝাতে চায় যে, সরকারি লোকজন সব কিছুই করতে পারে। সাধারন মানুষের একটাই কথা সরকারের আইন যদি সরকারি লোকজন ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষের কি দায় পড়েছে সরকারের কাছে। গোপালগঞ্জ জেলার সদর উপজেলার দূর্গাপুর, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ, ভাংগারহাট, টুঙ্গিপাড়ার জোয়ারে পাথরঘাটা, কাশিয়ানীর পুঁইশুর, হাতিয়ারা, ডোমড়াশুর, সিঙ্গা, সাতপাড়, সোনাডাঙ্গা সহ মুকসুদপুরের বিভিন্ন এলাকায় বুক ফুলিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা করে যাচ্ছে প্রশাসনের চোখের সামনে। কৃষি জমি ও ভূমিধস রোধে দ্রুত এই সকল অবৈধ বালু উত্তোলন ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি পরিবেশবিদ ও সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho