1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে প্রাচীর নির্মাণ করে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৫৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে রাতের আঁধারে প্রাচীর নির্মাণ করে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং গোবরা নিলাহ্ মাঠ সংলগ্ন এলাকায়। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গণমাধ্যমকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই এলাকায় সরেজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা দেখতে পান। পরে অবরুদ্ধ পরিবারটি নিরুপায় হয়ে গোপালগঞ্জ সদর থানায় জানালে সেখানে টহল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত উপপুলিশ পরিদর্শক মো. আবুল কালাম শেখ‌ ও তার সহধর্মিনী রওশনারা কালাম পুলিশ ও গণমাধ্যমকে জানান, আমরা শান্তিপ্রিয় লোক, বাড়ি ঘরেও খুব একটা থাকি না, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মৌজার ১৭৫ নং দাগের ৯০ শতাংশ জমির মধ্যে ৬৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক। উক্ত জমি অবৈধভাবে দখল করার পায়তারা চালাচ্ছে টিপু সুলতানের স্ত্রী নার্গিস বেগম সহ এলাকার কতিপয় প্রভাবশালী একটি মহল। গত সোমবার (৩০ অক্টোবর) রাতে টিপু সুলতানের স্ত্রী নার্গিস বেগম, নিহাম শেখ, কামরুল শেখ সহ এলাকার কতিপয় সন্ত্রাসী আমাদের জায়গায় ইট, বালু, সিমেন্ট দিয়ে প্রাচীর নির্মাণ করে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। এছাড়াও তাদেরকে আমার পুকুরের পানি ব্যবহার করতে না দেওয়ার জেরে গত সোমবার রাতের অন্ধকারে আমার ক্রয়কৃত সম্পত্তির উন্মুক্ত দুই প্রবেশদ্বারে তড়িঘড়ি করে প্রাচীর নির্মাণ করে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে তারা। পরে আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। বর্তমানে আমরা জান-মালসহ চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা দ্রুত আইনি প্রতিকার চাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত টিপু সুলতানের স্ত্রী নার্গিস বেগমের সাক্ষাৎকার নিতে চাইলে তিনি কোর্টে কাজ আছে মর্মে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়ে তাড়াহুরো করে ওই স্থান ত্যাগ করেন।

গোপালগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং অভিযুক্ত নার্গিস বেগমকে মুঠোফোনে প্রাচীর ভেঙ্গে নেওয়ার অনুরোধ জানান। এছাড়াও তিনি উভয় পক্ষকে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ওসি সাহেবের সাথে দেখা করার নির্দেশ দেন। এবিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ভুক্তভোগী মো. আবুল কালাম শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho