1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দা ও সালথায় আব্দুস সোবহানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪৬২ Time View

বেলায়েত হোসেন লিটন
নগরকান্দা প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে শত শত মোটরসাইকেল নিয়ে দু উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে শোডাউন করেছে  ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।

মঙ্গলবার সকালে ফরিদপুর সদরে ও  বিকালে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের বিরুদ্ধে মোটর সাইকেল নিয়ে শোডাইনের নেতৃত্ব দেন জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান। এসময় মোটরসাইকেল বহরে শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ন- আহ্বায়ক আকবর হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, জেলা মৎস্য জীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ মৎস্য জীবিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ শোডাউনে নগরকান্দা ও সালথা উপজেলার মাঝারদিয়া বাজার, কাগদী বাজার, সোনাপুর বাজার, রসুলপুর, মোন্তার মোড়, তালমা, সালথা বাজারসহ বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ এবং ভ্যান, অটোরিকশা চালক ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করেন কাজী আব্দুস সোবহান। 

এসময় বক্তারা বিএনপি ও তার শরীক দলগুলোর ডাকা অবরোধের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এদেশে মানুষ হত্যার রাজনীতি আর চলবেনা। এ অবরোধ মানিনা মানবোনা বলে শ্লোগান দিতে থাকে।
কাজী আব্দুস সোবহান বলেন, আগামী নির্বাচনেও আওয়ামিলীগ সরকার গঠন করবে। তাই আপনারা নির্ভয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।
প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই।

এসময় অন্যান্ন বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দা ও সালথা  তথা ফরিদপুর -২ আসনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho