1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বিএনপি’র মহাসমাবেশ থেকে আইডিবি‌ ভবনে ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪২৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে গত ২৮ অক্টোবর রাজধানীর কাকরাইলে স্থাপিত আইডিবি ভবনে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে গোপালগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, শিক্ষক – শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশে গোপালগঞ্জ আঞ্চলিক নির্বাহী কমিটির সভাপতি বি এম ইছানুল কবির, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় আইডিবি গোপালগঞ্জ জেলা শাখার সদস্য, গোপালগঞ্জ সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, বিলাল বিশ্বাস, হাফিজ হোসেন, আতিয়ার রসুল হিমেল, সেতু বিশ্বাস সহ জেলার অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আইডিবি ভবন ভাংচুর ও অগ্নি সংযোগকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho